স্যাটেলাইট ছবিতে পুড়ছে বাংলাদেশ

৫ জুন, ২০২২ ১৪:৪৫  
স্যাটেলাইট ছবিতে সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ভয়াবহতা দেখছে পুরো বিশ্ব। সোশ্যাল মিডিয়ায় এখন ছড়িয়ে পড়েছে এই ভয়াবহতার মর্মান্তিক দৃশ্য। রাত পেরিয়ে সকাল হলেও নেভানো যায়নি আগুনের লেলিহান শিখা। আগুন নেভাতে ব্যবহৃত হচ্ছে আগুন নেভাতে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি স্নোকেল। এর আগে শনিবার রাত ৯টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় বেসরকারি বিএম কনটেইনার লিমিটেডের ডিপোতে এই আগুন লাগে। রবিবারও জুম আর্থ লাইভ স্যাটেলাইটে সীতাকুণ্ডের কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ড ও রাসায়নিক বিস্ফোরণের ভয়াবহতা ধরা পড়েছে। সেই ছবিতে সবুজের মধ্যে আগুনের লাল লেলিহান শিখা যেনো দেখতে অনেকটাই লাল-সবুজের পতাকার মতো। দেখলে মনে হয়, রাসায়নিক বিস্ফোরণের আগুনে পুড়ছে বাংলার সবুজ জমিন!